প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি টেস্ট সেঞ্চুরির তিনটিই উপমহাদেশে। কাল চট্টগ্রামে সেঞ্চুরি করে কেন উইলিয়ামসন ছুঁয়ে ফেললেন কিউই রেকর্ড। উপমহাদেশে চারটি দেশে তিনটি সেঞ্চুরি পাওয়া কিউই ব্যাটসম্যান এখন চারজন। উইলিয়ামসনের আগে নিউজিল্যান্ডের সাবেক তিন অধিনায়ক বার্ট সাটক্লিফ, জন রিড ও স্টিভেন ফ্লেমিংয়ের ছিল এই কীর্তি। বাইরে থেকে এসে উপমহাদেশে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন অ্যালিস্টার কুক। ১৫ টেস্টে ইংলিশ অধিনায়কের সেঞ্চুরি সাতটি। ছয়টি করে সেঞ্চুরি করে এরপরই আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। পাঁচটি করে সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের।