উপলক্ষ এক, অনুভূতি ভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফএ কাপ ট্রফি নিয়ে কোচ আর্সেন ওয়েঙ্গারের উচ্ছ্বাস l এএফপি
এফএ কাপ ট্রফি নিয়ে কোচ আর্সেন ওয়েঙ্গারের উচ্ছ্বাস l এএফপি

‘আজকের এই ট্রফিটা বাকিগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷’
‘আমার কোচিং ক্যারিয়ারে এিটই সবচেয়ে কঠিন বছর।’
প্রথম কথাটা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের। পরেরটি বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলার। পরশু আর্সেনাল-বায়ার্ন দুই দলই মিলে গিয়েছিল একবিন্দুতে। আর্সেনালের এফএ কাপ জয়ের দিনে বায়ার্ন জিতেছে জার্মান কাপ। দুই কোচের প্রতিক্রিয়াও হতে পারত একই রকম। কিন্তু ভিন্নতার কারণটাও স্পষ্ট।
আর্সেনালে সাড়ে ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে ওয়েঙ্গার তিনটি লিগ, পাঁচটি এফএ কাপ, চারটি কমিউনিটি শিল্ড জিতেছেন৷ তবে পরশুর শিরোপাটি ছিল দীর্ঘ ৯ বছর পর!
দীর্ঘদিনের শিরোপা-খরা ওয়েঙ্গারকেই পোড়াচ্ছিল বেশি। সমর্থকেরা তাঁকে ছাঁটাইয়ের দাবি পর্যন্ত তুলে ফেলেছিল৷ একটা ট্রফি তাই খুব করে চাইছিলেন ৬৪ বছর বয়সী ওয়েঙ্গার। অবশেষে সেই চাওয়া পূরণ। সেটিও নাটকীয়ভাবে। ৯ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না আর্সেনালের জন্য। ওয়েঙ্গারের শিষ্যরা কঠিন কাজটিই করেছেন দারুণভাবে। কাজোরলা-কসিয়েলনির গোলে সমতার পর অতিরিক্ত সময়ে অ্যারন রামসের গোলে এল দীর্ঘপ্রত্যাশিত শিরোপা, যা হাতে পেয়ে আর্সেনাল ভাগ বসিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ ১১ বার এফএ কাপ জয়ের রেকর্ডে। ওয়েঙ্গার ছুঁয়েছেন ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের পাঁচবার এফএ জয়ের রেকর্ড। উচ্ছ্বসিত ওয়েঙ্গার দলকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘দুই গোলে পিছিয়ে পড়ার পর আমরা দেখিয়েছি কীভাবে ম্যাচে ফিরে আসতে হয়৷’
ওদিকে বায়ার্নের কোচ হিসেবে প্রথম মৌসুমেই চতুর্থ শিরোপা জিতলেন গার্দিওলা। উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও লিগের পর পরশু বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে কাপের শিরোপা (২-০)। জার্মানির সেরা দুই ক্লাবের দ্বৈরথটা ছিল দেখার মতো। দুই দলই লড়েছে সমানতালে। নির্ধারিত সময় গোলশূন্য। অিতরিক্ত সময়ে আরিয়েন রোবেন ও টমাস মুলার গোল করে বায়ার্নকে এনে িদলেন মৌসুমের চতুর্থ ট্রফিটি৷
কিন্তু আগের মৌসুমে ট্রেবল জেতা দল এবার একটি ট্রফি বেশি ঘরে তুললেও আসল পরীক্ষায় তারা ব্যর্থ। হারাতে চেয়েছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ায় কোচ গার্দিওলাকে এখনো বিঁধছে সমালোচনা তির। গার্দিওলা তাই বলেছেন, ‘কোচিং ক্যারিয়ারে এটা আমার পঞ্চম বছর এবং এই বছরটিই সবচেয়ে কঠিন। আমি জার্মান ভাষা ভালো বলতে পারি না। ইয়ুপ হেইঙ্কেসের ট্রেবল জয়ের পর আমার জন্য কাজটা সহজ ছিল না।’ এএফপি।