উপস্থিত হবেন না বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আসিফ আগেভাগেই পৌঁছে গেছেন। মোহাম্মদ আমিরের অংশ নেওয়া না-নেওয়া নির্ভর করছে ভিসা পাওয়া না-পাওয়ার ওপর। স্পট কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের আরেক ক্রিকেটার সালমান বাট সিদ্ধান্ত নিয়েছেন, লন্ডনের ক্রাউন কোর্টে কাল শুক্রবার অনুষ্ঠেয় শুনানিতে উপস্থিত হবেন না তিনি।ক্রিকইনফো জানিয়েছে, বাটের বদলে শুনানিতে অংশ নেবেন তাঁর লন্ডনভিত্তিক আইনজীবী ইয়াসিন প্যাটেল। তিন ক্রিকেটারের আইনজীবীরা নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারলে ক্রিকেটারদের শুনানিতে অনুপস্থিতি কোনো বাধা হয়ে দাঁড়াবে না।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারিতে সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। নিষেধাজ্ঞা পাওয়া ত্রয়ী অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তবে অনৈতিক অর্থ লেনদেনের কারণে লন্ডনের আদালতে পাকিস্তানের তিন ক্রিকেটার ও বাজিকর মাজহার মজিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা সচল রয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিপুল অঙ্কের জরিমানা করা হতে পারে অভিযুক্তদের। ওয়েবসাইট।