উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই ছবির তিন কন্যা এখন ভারতের জাতীয় বীর। পিভি সিন্ধু (পেছনে) ব্যাডমিন্টনে ভারতকে এনে দিয়েছেন রুপা, সাক্ষী মালিক (ডানে) ভারোত্তোলনে এনে দিয়েছেন ব্রোঞ্জ। দীপা কর্মকার একটুর জন্য পদক পাননি, তবে আলো ছড়িয়েছেন জিমন্যাস্টিকসে। ছবির আরেকজন নেপথ্য নায়ক—সিন্ধুর কোচ পুলেল্লা গোপীচাঁদ। হায়দরাবাদ ডিসট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসায়ী চামুণ্ডেশ্বরনাথ এই চারজনকে উপহার দিয়েছেন বিএমডব্লু গাড়ি। এবং গাড়ির চাবি হাতে তুলে দিয়েছেন রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট কিংবদন্তি নিজেই ছবিটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে —ফেসবুক, ইনস্টাগ্রাম