প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বৈরিতায় অনেক দিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে। শুধু তা-ই নয়, বড় কোনো টুর্নামেন্টে যাতে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে না হয়, সে ব্যাপারেও আইসিসিকে অনুরোধ করেছিল ভারত। দুই দেশের এমন দা-কুমড়া সম্পর্ক ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা কমাতে পারেনি খুব একটা। নইলে কি আর ‘শত্রু’ দেশের এক ক্রিকেটারের জন্য এমন উপহার পাঠান বিরাট কোহলি ও তাঁর দল! কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের জন্য বিদায়ী উপহার হিসেবে বিরাট কোহলি তাঁর নিজের একটা জার্সি উপহার পাঠিয়েছেন। তাতে আছে ভারতীয় দলের বাকি সব খেলোয়াড়ের সই। আছে আফ্রিদির জন্য একটা লাইনও, ‘তোমার সঙ্গে খেলাটা সব সময় আনন্দের ছিল!’ জিনিউজ।