প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রুনাল আর হার্দিক পান্ডিয়া তখন কিরণ মোরের ক্রিকেট পাঠশালার ছাত্র। গুজরাট থেকে ব্যবসাপাতি গুটিয়ে ভদোদরায় চলে যাওয়া হিমাংশু পান্ডিয়ার সংসার চলে টেনেটুনে। পরিবারের একটি নতুন গাড়ি থাকবে, এটা ছিল শুধুই স্বপ্ন! সেই হিমাংশু পান্ডিয়া গত বুধবার হয়ে গেলেন নতুন একটি এসইউভি (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) গাড়ির মালিক। গত বুধবার গাড়িটি তিনি উপহার পেয়েছেন ছোট ছেলে হার্দিকের কাছ থেকে। বাবাকে উপহারটি হার্দিক দিয়েছেনও নাটকীয়তার মোড়কে। ভারতের হয়ে খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছেন। ভারতের ‘এ’ দলের হয়ে সদ্য দক্ষিণ আফ্রিকা সফর করে আসা বড় ভাই ক্রুনালকে বলেছেন বাবাকে নিয়ে গাড়ির শোরুমে যেতে। শোরুমের ম্যানেজার লাল একটি এসইউভি দেখিয়ে হিমাংশুকে বলেছেন, ‘এটি আপনার!’ জি নিউজ।