প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের সরকারি সফরে ভারতে। ব্যস্ততার কারণে টেন্ডুলকারের বিদায়ী টেস্ট হয়তো দেখতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু ‘ক্রিকেট-ঈশ্বর’কে শুভকামনা জানাতে ভোলেননি। সেই ইংল্যান্ড থেকে উপহার নিয়ে এসেছেন টেন্ডুলকারের জন্য। কী সেটা? লিটল মাস্টারেরই একটা বাঁধাই করা ছবি। সেখানে দেখা যাচ্ছে, ১৯৯০ সালে ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির পর মাঠ ছেড়ে আসছেন টেন্ডুলকার। অভিনন্দনের জবাবে হাতে উঁচু করা ব্যাট। স্মৃতিবিজড়িত সেই ক্ষণটা বাঁধাই করা অবস্থায় পেয়ে ভীষণ আপ্লুত টেন্ডুলকারও! ওয়েবসাইট।