উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারের সেই বক্সিং শর্টস
মারের সেই বক্সিং শর্টস

টেনিস ও বক্সিংয়ের মধ্যে মিল কোথায়? কেন, দুটোই খেলা হয় শর্টস পরে। টেনিস-বক্সিংয়ের মধ্যে যোগসূত্র বোধ হয় এই একটাই। আর এই সূত্রেই কিনা বক্সিং-ভক্ত অ্যান্ডি মারে ইউএস ওপেন খেলতে এসে উপহার পেলেন চমৎকার একটা বক্সিং শর্টস। সোনালি রঙের ওপর সবুজ ও পার্পল স্ট্রাইপ দেওয়া শর্টসটা মারেকে উপহার দিয়েছেন অ্যাডাম স্মিথ নামের এক ভদ্রলোক। পেশায় বক্সিং উপস্থাপক এই ভদ্রলোক উইম্বলডন জয়ের স্মারক হিসেবেই দিয়েছেন উপহারটা। ফ্লাশিং মিডোতে গত সোমবার উপহার তুলে দেওয়া হয় ব্রিটিশ তারকা মারের হাতে। ওয়েবসাইট।