প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ মিলখা ভাগ নামে রুপালি পর্দায় উড়ন্ত শিখ। ভারতের ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেটের জীবনকাহিনি দেখে অভিভূত কার্ল লুইসও। এতটাই যে, মিলখা সিংকে উপহার হিসেবে একটা ব্যাটন পাঠিয়েছেন সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে। ব্যাটনের গায়ে লেখা—কিংবদন্তি মিলখা সিংকে। আমি আপনার অর্জনকে সম্মান জানাই। উপহার পেয়ে আপ্লুত মিলখা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে পদক হারানোর যন্ত্রণা হয়তো যাবে না কোনো দিন। কিন্তু বিশ্ব অ্যাথলেটিকসে সর্বকালের অন্যতম সেরার স্বীকৃতিটা ভিজিয়ে দিয়েছে তাঁর চোখের কোণ। এ তাঁর জীবনের সেরা স্বীকৃতি! ওয়েবসাইট।