প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠলেন জন কেনি। যাঁর জন্য কদিন আগেও মাঠে গিয়ে চেঁচিয়ে এসেছেন, তিনিই দাঁড়িয়ে দুয়ারে! ম্যানচেস্টার সিটির পাঁড় সমর্থক কেনিকে এই অবিশ্বাস্য ‘উপহার’ দিলেন সার্জিও আগুয়েরো। কেনির বাড়িতে গিয়ে তাঁর হাতে তুলে দিয়েছেন ইতিহাদ স্টেডিয়ামে ঢোকার ‘স্টাফ পাস’। সেটিও ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে। সমর্থকদের একজনকে এমন উপহার দিতে প্রতিযোগিতার আয়োজন করেছিল সিটি। তিন ধাপের সেই প্রতিযোগিতায় বিজয়ীর নাম কেনি। যাঁর প্রশংসায় পঞ্চমুখ আগুয়েরো, ‘কেনির মতো ভক্তদের জন্য ম্যানচেস্টার সিটি টিকে আছে।’ এএফপি।