প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু কেমন যেন গেল রাফায়েল নাদালের জন্য। স্প্যানিশ টেনিস তারকার ৩০তম জন্মদিন ছিল গতকাল। পরশু ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জেতায় জন্মদিন উদ্যাপন করার জন্য এক দিনের ‘ছুটি’ও পেয়ে গেছেন, চতুর্থ রাউন্ড আজ। তবে নাদালের কাছে জন্মদিনে সবচেয়ে বড় উপলক্ষ হয়ে এসেছে সম্ভবত এটি—তাঁর প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ যে কাল কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে খেলেছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। রিয়াল শিরোপা জিতে থাকলে সেটি নাদালের কাছে জন্মদিনের উপহারই হবে! ১৪ গ্র্যান্ড স্লামজয়ীর জন্মদিনের পরিকল্পনাও ছিল এই ম্যাচটা ঘিরেই, ‘কাল (গতকাল) রাত পৌনে ৯টা (প্যারিসের স্থানীয় সময়) থেকে নিশ্চিতভাবেই টিভির সামনে বসে থাকব। আমার দলকে সমর্থন করব। আশা করি, রিয়াল মাদ্রিদ আরেকটা শিরোপা জিতবে।’ জন্মদিনের উপহারটা নাদাল পেয়েছেন কি না, তা তো এতক্ষণে জেনেই গেছেন। গোলডটকম।