উপেক্ষিতই থাকলেন গেইল, ফিরলেন এডওয়ার্ডস
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ফিদেল এডওয়ার্ডস, ইনজুরির কারণে দুই বছর দলের বাইরে থাকার পর। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির ঘোষিত দলে ক্যারিবীয় নির্বাচকেরা ‘প্রত্যাশিতভাবেই’ উপেক্ষা করে গেছেন বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে।পরশু সোমবার মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচে গেইলের না থাকাটা প্রত্যাশিতই বটে। কারণটা সবার জানা—বোর্ডের সঙ্গে তাঁর দ্বন্দ্ব যে এখন চরমে। মীমাংসার একটা সম্ভাবনা জেগেছিল। কিন্তু বোর্ডের সঙ্গে সর্বশেষ বৈঠকে দুই পক্ষের মুখোমুখি অবস্থান আর পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, ‘পূর্ণচ্ছেদ’ পড়ে গেছে গেইলের ক্যারিয়ারে।আইপিএলে ঈর্ষণীয় সাফল্য দেখালেও সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও গেইলকে দলে রাখেননি নির্বাচকেরা। আজ শনিবার বাদ পড়লেন প্রথম টেস্টের দল থেকে। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ব্রেন্ডন ন্যাশ, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, আড্রিয়ান বারাথ, শিবনারায়ণ চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও রামনরেশ সারওয়ান।