উপেক্ষিতই থেকে গেলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি কাটিয়ে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আড্রিয়ান বারাথ ফিরেছেন। বিশ্রাম কাটিয়ে ফিরেছেন রবি রামপলও। তবে বরাবরের মতো উপেক্ষিতই থেকে গেছেন এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—ক্রিস গেইল।ভারতের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে এ পর্যন্ত একটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো ম্যাচেই গেইলকে দলে নেননি ক্যারিবীয় নির্বাচকেরা। কারণটা কম-বেশি সবারই জানা—বোর্ডের সঙ্গে গেইলের দ্বন্দ্ব।কিছু দিন আগে এক সাক্ষাত্কারে গেইল বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি জানান, ইনজুরিতে থাকা অবস্থায় তাঁর খোঁজ নেননি বোর্ডের কেউ। ওই সাক্ষাত্কারে কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন স্যামিরও সমালোচনা করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।গেইলের অভিযোগ, ‘মিথ্যা’ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে দেওয়া হবে না গেইলকে। কিন্তু একের পর এক উপেক্ষিত থেকে গেলেও এখন পর্যন্ত আলোচনায় বসেননি গেইল। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, আড্রিয়ান বারাথ, রবি রামপল, অ্যান্থনি মার্টিন, কাইরন পোলার্ড, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান ও ল্যান্ডি সিমন্স।