উভয়সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবলারদের জন্য নাকি পারিবারিক জীবনের দায়িত্ব পালন করা খুব কঠিন! ক্রিস গুন্টারের চেয়ে সেটি এই মুহূর্তে আর কে ভালো বলতে পারবে? ২৬ বছর বয়সী ডিফেন্ডার এখন প্রস্তুতি নিচ্ছেন ওয়েলসের হয়ে ইউরোতে যাওয়ার। ৬০ বছর পর বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ওয়েলস, গুন্টার নিশ্চয়ই মনে মনে বড় কিছুর স্বপ্ন দেখছেন। কে জানে, সেমিফাইনাল-ফাইনালের স্বপ্নও দেখছেন কি না! কিন্তু সেই স্বপ্নেও বাদ সাধছে পারিবারিক দায়িত্ব। ৭ জুলাই গুন্টারের বড় ভাই মার্ক গুন্টারের বিয়ে, মেক্সিকোতে সেই বিয়েতে আবার ‘বেস্ট ম্যান’ হওয়ার কথা ক্রিসের। ঝামেলাটা হচ্ছে, ওয়েলশ আসলেই সেমিফাইনালে গেলে ম্যাচও পড়বে ৬ বা ৭ জুলাই! ক্রিস অবশ্য এখানে ‘ভাইয়ের চেয়ে দেশ বড়’ নীতিতেই এগোবেন ঠিক করে রেখেছেন। সাউথ ওয়েলস ইভনিং পোস্ট।