উমর গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৬ রানেই নেই ৭ উইকেট। তার ওপর শেষ ৩৩ বলে করতে হবে ৫৮ রান। পাকিস্তানকে চোখ রাঙাচ্ছিল পরাজয়। এই কঠিন মুহূর্তেই উইকেটে এলেন উমর গুল। এসেই মারকাটারি ব্যাটিংয়ে ম্লান করে দিলেন সঙ্গী উমর আকমলকে। মাত্র ১৭ বলে ২ চার ও ৩ ছয়ে ৩২, মুমূর্ষু পাকিস্তান জীবন পেল ব্যাটসম্যান গুলের হাতে। টি-টোয়েন্টিতে নিজের সেরা ইনিংসটি কালই খেললেন এই পেসার। গুলের কাছে এই ঝোড়ো ইনিংস যে পাকিস্তান প্রথম পেল, এমন নয়। গত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ২৫ বলে ৩৯ করেছিলেন গুল। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় নম্বর বোলার হিসেবে বল করেছিলেন মাত্র ২ ওভার। নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্সের উইকেটটি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন করতে বেশি ভাবতে হয়নি নির্বাচকদের।