উমর গুলের সিরিজ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ড সফরে ডুবতে বসেছে পাকিস্তান। এত দিন আশার আলো দেখিয়েছেন কেবল পেসাররা। তবে সেই পেস আক্রমণেও সমস্যায় পড়ে গেল সালমান বাটের দল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন উমর গুল। ইংল্যান্ড সফরের চার ম্যাচের টেস্ট সিরিজের অবশিষ্ট দুটি ম্যাচেই মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে! খবর বিবিসির।ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বোলিং করার সময় চোট পান গুল। এমআরআই স্ক্যান করার জন্য গতকাল বিকেলেই হাসপাতালে পাঠানো হয় তাঁকে। রিপোর্টের পাওয়ার পর জানা যাবে গুলের ইনজুরি কতটা গুরুতর। পাকিস্তান দলের ম্যানেজার গতকাল রয়টার্সকে বলেন, ‘রিপোর্ট পাওয়ার পরই সবকিছু পরিষ্কার হবে। আপাতত এই টেস্টের বাকি সময়ে খেলছেন না গুল। পাকিস্তান দলের অধিনায়ক সালমান বাট বলেন, ‘আমি এখনো চিকিত্সকের সঙ্গে কথা বলিনি। তবে যতটা জেনেছি, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন গুল।’বিবিসি জানিয়েছে, উমর গুলের জায়গায় ১৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে ওয়াহাব রিয়াজের। ২৫ বছর বয়সী এই বা-হাঁতি ফাস্ট বোলার পাকিস্তানের হয়ে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।