উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-রোনালদো
মেসি-রোনালদো

গতবার ইউরোপ থেকে দুজনই খালি হাতে ফিরেছেন। দলীয় ব্যর্থতার সেই শূন্যতার কিছুটা হলেও পূর্ণ হতে পারে ব্যক্তিগত অর্জন দিয়ে। উয়েফার গত মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শেষ পর্যন্ত এই ট্রফি চলে যেতে পারে বুন্দেসলিগার কোনো খেলোয়াড়ের হাতে। এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা যে হয়েছে সর্ব-জার্মান!
উয়েফার সদস্যভুক্ত দেশগুলোর সাংবাদিকদের ভোটে নির্বাচিত ১০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও জার্মান আধিপত্য। অর্ধেকই, অর্থাত্ পাঁচজনই বুন্দেসলিগার। তাঁদের চারজন আবার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের—আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, টমাস মুলার ও বাস্তিয়ান শোয়েনস্টাইগার। টুর্নামেন্টে নজরকাড়া বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডফস্কিও আছেন।
বাকি তিনজনের দুজন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। রবিন ফন পার্সি (ম্যানচেস্টার ইউনাইটেড) ও গ্যারেথ বেল (টটেনহাম হটস্পার)। অন্যজন পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচ।
সাংবাদিকদের সরাসরি ভোটে ২৯ আগস্ট নির্বাচিত হবেন বর্ষসেরা খেলোয়াড়টি। ব্যালন ডি’অর ফিফা বর্ষসেরার সঙ্গে একীভূত হওয়ার পর দুই বছর আগে এই পুরস্কার চালু করে উয়েফা। প্রথম দুবারই এই স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা।