প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা হচ্ছে, অথচ গ্যালারি খাঁ খাঁ। এমন দৃশ্য কোন ফুটবল ক্লাবই বা দেখতে চায়? দর্শকই যদি না থাকে, তাহলে খেলার বারো আনা মজাই তো মাটি! অথচ গ্রিক সুপার লিগের ক্লাব প্লাতানিয়াস কিনা উল্টো এ আহ্বানই জানাল দর্শকদের! ক্লাব সমর্থকদের সতর্ক করে দিয়ে ক্লাবটি বলছে, মাঠে দর্শকদের ভালো-মন্দ কিছু হয়ে গেলে সেটার দায়িত্ব তারা নিতে পারবে না। কী এমন বাঘ-ভালুক আছে স্টেডিয়ামে? যেটা আছে, সেটা বাঘ-ভালুকের চেয়ে কম কিছু নয়। সম্প্রতি ভিমরুলের উপদ্রব শুরু হয়েছে প্লাতানিয়াসের মাঠে। অনেকগুলো চাকও বেঁধেছে ভিমরুলের দল। প্লাতানিয়াস অবশ্য গ্যালারি খোলা রেখেছে। কিন্তু বলে দিয়েছে, গতকাল হয়ে যাওয়া প্রীতি ম্যাচে না আসাটা দর্শকদের জন্য মঙ্গল। এএফপি।