উল্টো ক্ষমাপ্রার্থী শোয়েনস্টাইগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ সেমিফাইনালে ৭ গোল হজম। তাও আবার নিজের মাঠে! অন্য কোনো দল হলে তাও না হয় কথা ছিল, কিন্তু সেলেসাওদের এই লজ্জা পেতে হবে কেউ কি ভেবেছিল কখনো? জোয়াকিম লোর জার্মান দল তো দূরের কথা, পাঁড় সমর্থকেরাও ভাবেনি ব্রাজিলকে ৭-১ গোলে হারাবে জার্মানি। তবে ম্যাচের পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অনেকেই। এমনকি পুরো ম্যাচ খেলা বাস্তিয়ান শোয়েনস্টাইগারও, ‘ব্রাজিলের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। স্কোরলাইন এমন হবে আমরা ভাবিনি। আমরা গোল করতে চাই, তবে সেটা প্রতিপক্ষের প্রতি সম্মান রেখেই। বিশ্বকাপটা আমরা উপভোগ করছি, আর ব্রাজিলের দর্শকদের সেটার পেছনে আছে বড় ভূমিকা।’ তথ্যসূত্র: ফোরফোরটু।