উল্টো ধমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়েরা সময়মতো টাকা পাবেন না, আবার এ নিয়ে অসন্তোষও প্রকাশ করা যাবে না। আপাতদৃষ্টিতে এটিকেই ভিক্টোরিয়ার নীতি মনে হচ্ছে। ক্লাব ঠিকঠাকভাবে টাকা দিচ্ছে না বলে কয়েক দিন ধরেই প্রিমিয়ার লিগের এই দলটির খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ কাজ করছে। মাঝে তো ম্যাচ বয়কটেরও চিন্তা করেছিলেন অনেকে। এসবে কতটা কাজ হলো, কাল এক খেলোয়াড়কে সেটি জিজ্ঞেস করতেই তাঁর সতর্ক জবাব, ‘কোনো কাজ হয়নি, তবে এ নিয়ে আপনাকে কিছু বলবও না। এর আগে টাকা নিয়ে মিডিয়ায় কথা বলে উল্টো আমরা ক্লাব কর্মকর্তার ঝাড়ি খেয়েছি।’ এত দিনে খেলোয়াড়দের ৬০ শতাংশ টাকা দিয়ে দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম মানেনি ভিক্টোরিয়াসহ অনেক ক্লাবই।