প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারের ভার সামলাতে পারল না হংকংয়ের সেই পুতুলনির্মাতা প্রতিষ্ঠান ড্রাগন ইন ড্রিম (ডিড)। ‘বাস্তিয়ান’ নামের ১৩৮ ডলার মূল্যের নাৎসি পুতুল বানানোয় এদের বিরুদ্ধেই মামলা করার হুমকি দিয়েছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগার। সে খবর ছড়িয়ে পড়ছিল বিশ্বজুড়ে। সবাই একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। এত চাপ নিতে পারেনি সাইটটি। রীতিমতো ক্র্যাশ করেছে। এদিকে ‘বাস্তিয়ান’ নামের পুতুলটির সঙ্গে শোয়েনস্টাইগারের চেহারায় মিল থাকার ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের যুক্তিটা বেশ অদ্ভুত। প্রতিষ্ঠানের পক্ষে বলা হয়েছে, ‘আমরা ভেবেছিলাম সব জার্মানই ও রকম দেখতে!’ এএফপি।