প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল লর্ডসে পাঁচ নম্বরে ব্যাট করলেন মাইকেল ক্লার্ক। ট্রেন্ট ব্রিজে চারে ব্যাট করে দুই ইনিংসে মাত্র ২৩ রান করার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিরে এলেন তাঁর প্রিয় জায়গায়। চার ও পাঁচের অবস্থান পিঠাপিঠি, কিন্তু ক্লার্কের চার ও পাঁচে যেন আকাশ-পাতাল তফাত। পাঁচে যেখানে ক্লার্কের ব্যাটিং গড় ৬৩.৯৫, সেখানে চারে মাত্র ২১.৫১। টেস্টে চার নম্বরে কমপক্ষে ২৫ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের বাজে গড়ের তালিকায় ক্লার্ক আছেন দুইয়ে (৩২ ইনিংসে ২১.৫১ গড়ে ৬৬৭)। তাঁর ওপরে আছেন শুধু বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল (৪৪ ইনিংসে ১৫.৭০ গড়ে ৬৯১ রান)। উল্টো চিত্র পাঁচে, সেখানে সর্বোচ্চ গড়ের তালিকাতেও দুইয়ে ক্লার্ক (৯৮ ইনিংসে ৬৩.৯৫ গড়ে ৫৬৯২)। একমাত্র দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের গড়ই (৪৮ ইনিংসে ৬৯.৩৯ গড়ে ২৫৯৯ রান) ক্লার্কের চেয়ে বেশি।