উল্টো এগিয়ে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ উইকেটে ২১২ রান। ডমিনিকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার এই সংগ্রহ দেখে মনে হচ্ছিল, বেশ ধকল যাবে দলটার ওপর দিয়ে। তবে এক দিন পরই পাল্টে গেছে ম্যাচের পরিস্থিতি। ডমিনিকায় অস্ট্রেলিয়া নয়, উল্টো চাপে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।গতকাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৬৫ রান। এরই মধ্য বিদায় নিয়েছেন আটজন ব্যাটসম্যান। শিবনারায়ণ চন্দরপল ৩৪ ও রবি রামপল ২৪ রানে অপরাজিত আছেন। এর আগে ম্যাথু ওয়েডের অভিষেক সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে অস্ট্রেলিয়া।টেস্টের দ্বিতীয় দিনটি ছিল শুধুই অস্ট্রেলিয়ার। দিনের শুরুতেই ক্যারিবীয় বোলারদের হতাশার কারণ হয়ে দাঁড়ান ম্যাথু ওয়েড। আগের দিন ২২ রানে অপরাজিত থাকা এই অসি ব্যাটসম্যান তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। শিলিংফোর্ডের শিকারে পরিণত হওয়ার সময় ওয়েডের সংগ্রহ ছিল ১০৬ রান। ওয়েড সাজঘরে ফেরার দুই বল পরই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।এর পর যেন আরও বেশি দুর্দশা অপেক্ষা করছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে দলটি। তবে আড্রিয়ান বারাথ ও কাইরন পাওয়েলের ৬১ রানের জুটিতে ধাক্কা কিছুটা সামলায় ওয়েস্ট ইন্ডিজ। এর পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।ওয়েস্ট ইন্ডিজের ভরসা এখন চন্দরপল ও রামপল। ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন এই দুই ব্যাটসম্যান। তবে অসি বোলারদের সামনে তাঁরা কতক্ষণ টিকে থাকতে পারেন, এটাই বড় প্রশ্ন।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৮ওয়েড ১০৬, ওয়ার্নার ৫০শিলিংফোর্ড ১১৯/৬ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬৫/৮(দ্বিতীয় দিনের খেলা শেষে)পাওয়েল ৪০, চন্দরপল ৩৪*লিওন ৪৯/৩টস: অস্ট্রেলিয়াসূত্র: রয়টার্স।