উল্টো নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার কুইবেক প্রদেশে বিপুলসংখ্যক অভিবাসী শিখ সম্প্রদায়ের মানুষের বাস। সম্প্রতি কুইবেক ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞা জারি করে—মাথায় পাগড়ি পরে খেলা যাবে না! শিখরা অনুমিতভাবেই প্রচণ্ড ক্ষুব্ধ এতে। এই সিদ্ধান্ত নেওয়ায় কুইবেক ফেডারেশনকেই সাময়িক নিষিদ্ধ করেছে কানাডার ফুটবল অ্যাসোসিয়েশন। এতে কানাডার আন্তপ্রদেশ টুর্নামেন্টে খেলতে পারবে না কুইবেক। কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি জানান, কুইবেক ফেডারেশন পাগড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধু এই নিষেধাজ্ঞা উঠতে পারে। এএফপি।