উল্টো প্রস্তাব...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সাংবাদিককে ‘অভিসারের’ প্রস্তাব দিয়ে ফেঁসে গিয়েছিলেন ক্রিস গেইল। কী অদ্ভুত, কলম্বিয়ার টিভি সাংবাদিক আন্দ্রেয়া গেরেরোর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। কলম্বিয়ার গ্রুপ পর্বের ম্যাচে কয়েকবারই হামেস রদ্রিগেজের মুখোমুখি হয়েছেন গেরেরো। সর্বশেষ কোয়ার্টার ফাইনালের পর রদ্রিগেজের সাক্ষাৎকার নিতে গিয়েই একটা ভজকট পাকিয়ে ফেলেছেন। রসিকতা করতে করতে রদ্রিগেজকে বলেছেন, ‘এখন তো সবাই আপনাকেই চায়।’ বলতে বলতে কলম্বিয়ান মিডফিল্ডারের কাঁধে হাতও দিয়েছেন। রদ্রিগেজও ওই সময় পাল্টা রসিকতা করেছেন। এমনিতে হয়তো ব্যাপারটা তেমন কিছু নয়, রদ্রিগেজের সঙ্গে সুসম্পর্কের কারণে গেরেরো এমন কিছু বলতেই পারেন। তবে কোপার মতো আসরে হওয়াতেই কলম্বিয়াজুড়ে এটা নিয়ে তুমুল শোরগোল। অনেকেই বলছেন, গেরেরো পেশাদারি রক্ষা করতে পারেননি। এখন তাঁর চাকরিই না চলে যায়! দ্য সান।