উল্টো যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া যে টেস্ট-ওয়ানডের মতো নয়, সেটার বড় প্রমাণ ছিল পরিসংখ্যান। জয়ের হার অনুযায়ী বড় দলগুলোর মধ্যে কদিন আগেও তলানিতে ছিল তারা। সেই পরিসংখ্যানই এখন জানাচ্ছে, টি-টোয়েন্টিকে সিরিয়াসলি নিয়েছে অস্ট্রেলিয়া। পরশু বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাল অস্ট্রেলিয়া। আজ ভারতের বিপক্ষে জিতলে বা টাই করতে পারলেও রেকর্ডটি এককভাবে হয়ে যাবে তাদের। পাকিস্তান রেকর্ডটি করেছিল ২০০৭ সালে। এই পাকিস্তানই আবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে টানা ৭ ম্যাচ অপরাজিত ছিল ২০০৯ সালে। অস্ট্রেলিয়ার রেকর্ড ছোঁয়ার দিনে নিজেদের রেকর্ডটা আরেক দফা পোক্ত করেছে বাংলাদেশ, টানা সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডটা বেড়ে হয়েছে ১২।