উল্টো সাজা বাড়ল লিওনার্দোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল করেছিলেন যাতে শাস্তি কমে। কমল তো না-ই, উল্টো রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে প্যারিস সেন্ট জার্মেইর ক্রীড়া পরিচালক লিওনার্দোর নয় মাসের নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৩ মাস করে দিল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। ক্লাবের ফুটবল-সংশ্লিষ্ট যাবতীয় দায়িত্ব থেকে সামনের পুরো মৌসুমই দূরে থাকতে হবে তাঁকে!গত মে মাসে লিগ ওয়ানে সেন্ট জার্মেইয়ের সঙ্গে ভ্যালাঁসিয়েনের এক ম্যাচ শেষে টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার পথে ওই ম্যাচের রেফারিকে ধাক্কা মেরেছিলেন লিওনার্দো। টিভি ক্যামেরায় ঘটনাটা ধরা পড়ার পর তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে ৯ মাস ফুটবলে নিষিদ্ধ ঘোষণা করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞা কমিয়ে আনার জন্য আপিল করেছিলেন। কিন্তু হিতে হলো বিপরীত। রয়টার্স।