উল্টোরথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী থেকে কী হয়ে গেল! ডেভিড বেকহাম নিশ্চয়ই ভেবে ভেবে সারা। নিজে দীর্ঘদিন খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ছেলে কিনা বেছে নিল প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে! সাবেক ইংল্যান্ড অধিনায়কের ১০ বছর বয়সী ছেলে রোমিও আর্সেনাল ভক্ত। শুধু কি ভক্তই, রোমিও আর্সেনালের হয়ে খেলতেও চায়। গত সপ্তাহে বাবা ও দুই ভাইকে নিয়ে লন্ডন ডার্বি দেখতে এমিরেটসেও গিয়েছিল রোমিও। আর্সেন ওয়েঙ্গার তাকে একটা জার্সি উপহার দিয়েছেন। তাও ভালো, অন্য দুই ছেলে ব্রুকলিন-ক্রুজ বাবার মতো ইউনাইটেড সমর্থক। এখন থেকে আর্সেনাল-ইউনাইটেড ম্যাচে বেকহামকে তটস্থই থাকতে হবে। ছেলেরা না আবার মারামারি জুড়ে দেয়! ওয়েবসাইট।