উশু অ্যাসোসিয়েশনে হচ্ছেটা কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ রুস্তমের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে কাল পদত্যাগ করেছেন সংস্থার কোষাধ্যক্ষ আবদুল কুদ্দুস। পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বলেছেন, ‘সাধারণ সম্পাদকের দুর্নীতির প্রতিবাদেই সরে গেলাম।’
উশু খেলোয়াড়েরাও এর আগে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে ৫ মে জাতীয় ক্রীড়া পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাল মোহাম্মদ রুস্তম বলেন, ‘এ কমিটির একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব বলছে। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’