উশু-বিচ ভলিবলেও শুরুতে হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমসের উশুতে দল পাঠানো হয়েছে। এ নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু ইনচনে গিয়ে কাল নিজেকে অন্তত প্রমাণ করতে পারেননি উশু দলের নারী খেলোয়াড় শিরিন সুলতানা। মেয়েদের ৬০ কেজি ওজন শ্রেণিতে প্রথম রাউন্ডেই দক্ষিণ কোরিয়ার সিয়নইয়ং সংয়ের কাছে ২-০ সেটে হেরেছেন হেরে গেছেন তিনি।
বিচ ভলিবল: বিচ ভলিবলেও দিনটি খারাপ গেছে বাংলাদেশের। ছেলেদের বিচ ভলিবলের প্রাথমিক পর্বে কাতারের সন্তোষ-পেরেরা জুটির কাছে ২-০ সেটে হেরেছেন বাংলাদেশের হরজিত ও মনির।