উশুতে সোনার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনা জিতে সফলভাবেই শেষ করতে চাই খেলাটা’—উশুর সানসু (৪৮ কেজি ক্যাটাগরি) ইভেন্টের ফাইনালে ওঠার পর বলেছেন ইতি ইসলাম। কাল সিলেট বিকেএসপিতে এই ইভেন্টের সেমিফাইনালে তিনি হারিয়ে দেন আফগানিস্তানের মেরি দানিসরাকে। আজই হবে ইভেন্টটির ফাইনাল।ইতি তো ভালোই করেছেন, সামগ্রিকভাবে মেয়েদের পারফরম্যান্স যাচ্ছেতাই ছিল না। বলতে গেলে বাংলাদেশের মহিলা প্রতিযোগীরা লজ্জা দিয়েছেন পুরুষ প্রতিযোগীদের। অনেকটা অসহায়ভাবেই প্রতিপক্ষ পাকিস্তান ও আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন পুরুষ খেলোয়াড়েরা। শুধু গৌর কর্মকারই সামান্য যা একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন।