উশুর জন্য প্রস্তুত সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের উশু ইভেন্টের জন্য প্রস্তুত সিলেট বিকেএসপি। এই ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকেও। গেমস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সিলেট নগর, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন সড়কের পাশে শোভা পাচ্ছে এসএ গেমসে অংশ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা আর রাষ্ট্রপ্রধানের ছবি, আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।