উসমানোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে ‘গৌরী সেন’ আছেন শুধু প্রবাদে? কখনো-সখনো দেখা মেলে বাস্তবেও। রুশ ধনকুবের আলিশের উসমানভের কথাই ধরুন না! লাগে টাকা রুশ ফুটবল ইউনিয়নের, দেবেন উসমানভ। অর্থের অভাবে গত বছরের জুন থেকে বেতন বন্ধ হয়ে গেছে দেশটির জাতীয় দলের কোচ ফ্যাবিও ক্যাপেলোর। রুশ ক্রীড়ামন্ত্রী ভিতালি মুটকো দ্বারস্থ হলেন উসমানভের। ব্যস, সমাধান হয়ে গেল। ক্যাপেলোর বকেয়া পাওনা পরিশোধ করতে ফুটবল ইউনিয়নকে ৪০ কোটি রুবল দেবেন রুশ ধনকুবের। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস-এর গত বছরের হিসাব অনুযায়ী উসমানভের সম্পদের পরিমাণ ১ হাজার ৮৬০ কোটি ডলার। ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের আংশিক মালিক উসমানভ এর আগেও দেশের ফুটবলে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ২০১৪ বিশ্বকাপের আগে রুশ ফুটবল ইউনিয়নকে দিয়েছিলেন ৩০ কোটি রুবল। রয়টার্স।