উসাইন বোল্টের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড তাঁর। ইতিহাস গড়তে সময় নিয়েছিলেন মাত্র ৯.৫৮ সেকেন্ড। অলিম্পিকে জিতেছেন তিনটি সোনা। উসাইন বোল্ট থাকলে লড়াইয়ের আগেই মানসিকভাবে হেরে বসেন তাঁর প্রতিপক্ষরা! এই যখন অবস্থা, তখন কী স্বপ্ন থাকতে পারে জ্যামাইকান এই স্প্রিন্টারের?একের পর এক রেকর্ড গড়বেন, নিজের রেকর্ড ভেঙে তা আবার নতুন করে গড়বেন—স্বাভাবিকভাবে এটাই স্বপ্ন বোল্টের। তবে এর বাইরেও স্বপ্ন আছে ২৪ বছর বয়সী এই স্প্রিন্টারের। স্বপ্ন—মাঠে বসে শচীন টেন্ডুলকারের খেলা দেখা!‘আমার দেখা সেরা ক্রিকেটার শচীন। তিনি খুবই আক্রমণাত্মক খেলোয়াড়। শচীনের খেলা সরাসরি দেখার অপেক্ষায় আছি আমি’—এক সাক্ষাত্কারে বলেছেন বিশ্বের সবচেয়ে গতিময় মানব বোল্ট।বোল্টের অপেক্ষার অবসান ঘটতে পারত ভারতের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই। কিন্তু শচীন এই সফরে না যাওয়ায় স্বপ্নপূরণ এখনই হচ্ছে না বোল্টের, ‘জ্যামাইকায় (প্রথম টেস্টে) শচীন থাকলে দারুণ হতো। আমি গ্যালারিতে বসে তাঁর খেলা দেখতে চাই। এটাই আমার স্বপ্ন।’ ওয়েবসাইট।