উৎসবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ জুন রাশিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র-ই শেষ ষোলোতে জায়গা করে দিয়েছে আলজেরিয়া ফুটবল দলকে। এমন মুহূর্ত তো আর প্রতিদিন আসে না। আলজেরিয়া সমর্থকদের উচ্ছ্বাসটাও তাই হলো বাঁধভাঙা। তবে উচ্ছ্বাসের মাত্রা এমনই সীমা ছড়িয়েছে যে প্রাণ দিতে হয়েছে দুজনকে।
বিজয়োল্লাস চলছিল রাজপথে। হঠাৎই বেপরোয়াভাবে আসা এক গাড়ি দুর্ঘটনাটি ঘটায়। দুজন নিহত হওয়া ছাড়াও ওই ঘটনায় আহত হয়েছে ৩১ জন। এর আগে কোরিয়ার সঙ্গে জয়ের পরও উল্লাস করতে গিয়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল আলজেরিয়ায়। তাতে আহত সাতজন, মারা গেছে একজন। এএফপি।