উৎসবে শুরু জাতীয় ব্যাডমিন্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গাজী গ্রুপ ৩৪তম জাতীয় ব্যাডমিন্টন। উদ্বোধনী দিনে পুরুষ এককে সিরাজগঞ্জের মাহফুজ্জামান মানিকগঞ্জের শাওনকে, ময়মনসিংহের মামুন ফেনীর জাহাঙ্গীর আলমকে, সিলেটের রায়হান একই জেলার আশফাককে, কুমিল্লা শিক্ষা বোর্ডের রিফাত বাগেরহাটের তানভীরকে হারিয়েছেন। মহিলা এককে গাইবান্ধার সংযুক্তা রংপুরের জ্যোতিকে, চট্টগ্রামের তাসলিমা রংপুরের ইশিতাকে, খুলনার তুলি নওগাঁর লামিয়াকে এবং খুলনার ক্যামেলিয়া পঞ্চগড়ের সামাহা হামিদকে হারিয়েছেন। টুর্নামেন্ট উদ্বোধন করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রুবাবা দৌলা।