উৎসবে শুরু মিনি রাগবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন হেরাল্ডের ছাত্র জন ইভান সারাক্ষণ কম্পিউটারে গেমস খেলে সময় কাটায়। কিন্তু স্কুল রাগবিতে অংশ নেওয়ার কথা শোনার পর থেকেই কম্পিউটার গেমস বন্ধ—অনুশীলন শুরু করেছে স্কুলের মাঠে। ইভানের মতো ম্যাক্স, ফেলিক্স, রাকেশরাও প্রথমবারের মতো রাগবি খেলার আনন্দে রোমাঞ্চিত।কাল থেকে শুরু হয়েছে মিনি রাগবি। ঢাকার ১২টি স্কুলের ছাত্রদের কলকাকলিতে সারা দিন মুখর ছিল ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। দেশে অপ্রচলিত খেলাটি দেখতে এসেছিলেন অনেক অভিভাবকও। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় ব্যাপক জনপ্রিয় খেলাটি বাংলাদেশ শুধু টেলিভিশনে দেখেই অভ্যস্ত। কাল সেটাই বলল ইভান, ‘আমি টেলিভিশনে এই খেলা দেখেছি। কিন্তু এবার নিজে খেলতে এসে খুব ভালো লাগছে।’ নিয়মকানুনগুলোও এরই মধ্যে রপ্ত করে ফেলেছে সে, ‘প্রতি দলে ১০ জন করে খেলে। লাইনের বাইরে বল রাখলে ৫ পয়েন্ট। বারের ওপর দিয়ে মারলে আরও দুই পয়েন্ট পাওয়া যায়।’রাগবিকে জনপ্রিয় করতে উদ্যোগী বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। কিন্তু তিনি বুঝতে পারছেন কতটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাঁকে যেতে হচ্ছে, ‘আমার দুর্ভাগ্য যে পল্টনের মতো মাঠটা আমরা পাইনি। খেলার জন্য কখনো কমলাপুর, কখনো ধানমন্ডিতে ছুটে বেড়াতে হচ্ছে।’ আছে আর্থিক সীমাবদ্ধতাও। তবে এত কিছুর মধ্যেও নিয়মিত রাগবির আয়োজন হচ্ছে। প্রতি শুক্রবারে বিনা মূল্যে রাগবি প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন।