উৎসবেও চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা গোটা জার্মানি। শহরে শহরে উৎসবের ধুম। এই সময়ে কি আর এত সতর্ক থাকার উপায় আছে? আর এই সুযোগটাই নিল চোরের দল। জার্মানি যখন বিশ্বকাপ জয়ের আনন্দে মশগুল, তখন দেশটির ক্রেফিল্ড শহরের এক গুদাম থেকে প্রায় ১০ ট্রাকের মতো বিয়ার চুরি করে নিল চোরেরা। কখন-কীভাবে চুরি হয়েছে সেটা অবশ্য এখনো বের করতে পারেনি জার্মান পুলিশ। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ফাইনাল চলাকালে অথবা লাম-ক্রুসরা দেশে ফেরার পর সংবর্ধনা অনুষ্ঠানের কোনো এক সময়ে চুরিটা হয়েছে। উৎসব চলার সময়েই সব বিয়ার সাবাড় করে দেওয়া হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে জার্মান পুলিশ। এএফপি।