উৎসবেও বার্সার বিলবাও ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু পরেই শুরু হবে খেলা। পানশালার সামনে তার আগেই উত্সব শুরু করে দিল ফ্রাঙ্কফুর্ট সমর্থকেরা। উল্লাসটা বৃথা যায়নি, পরশু বোর্দোকে হারিয়ে ইউরোপা লিগের নকআউট পর্বে চলে গেছে ফ্রাঙ্কফুর্ট। জার্মান এই ক্লাবের সঙ্গী ইংল্যান্ডের টটেনহাম, স্পেনের ভ্যালেন্সিয়া, সেভিয়া, রিয়াল বেটিস, ইতালির ফিওরেন্টিনা, লািসও আর ফ্রান্সের অলিম্পিক লিঁও  এএফপি
একটু পরেই শুরু হবে খেলা। পানশালার সামনে তার আগেই উত্সব শুরু করে দিল ফ্রাঙ্কফুর্ট সমর্থকেরা। উল্লাসটা বৃথা যায়নি, পরশু বোর্দোকে হারিয়ে ইউরোপা লিগের নকআউট পর্বে চলে গেছে ফ্রাঙ্কফুর্ট। জার্মান এই ক্লাবের সঙ্গী ইংল্যান্ডের টটেনহাম, স্পেনের ভ্যালেন্সিয়া, সেভিয়া, রিয়াল বেটিস, ইতালির ফিওরেন্টিনা, লািসও আর ফ্রান্সের অলিম্পিক লিঁও এএফপি

২২ অক্টোবর ১৮৯৯। স্পেনের লস দেপোর্তেস সাময়িকীতে একটি বিজ্ঞাপন ছাপা হলো।
এক ভদ্রলোক একটা ফুটবল ক্লাব গঠন করতে চান। আগ্রহী আয়োজক এবং বিনিয়োগকারীদের যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানার সঙ্গে ভদ্রলোকের নামটাও দেওয়া—হুয়ান গাম্পার।
অনেকেই হয়তো যোগাযোগ করেছিলেন। ১১ জনকে বেছে নিয়ে ২৯ নভেম্বর বার্সেলোনার সোল জিমনেসিয়াম ভবনে একটা বৈঠকে বসেন গাম্পার। যে ১২ জন ছিলেন সেদিন বৈঠকে তার মধ্যে ৬ জন কাতালান, ৬ জন বিদেশি। দুই ঘণ্টার বৈঠক শেষে নতুন একটা ফুটবল ক্লাব গঠন করার ব্যাপারে সম্মত হলেন সবাই। ওয়াল্টার ওয়াইড নামে এক সাবেক ইংলিশ ফুটবলার হলেন সভাপতি। বাসেল, জুরিখ আর ফরাসি ক্লাব লিওঁতে খেলার অভিজ্ঞতা নিয়ে সুইস ফুটবলার গাম্পার হলেন অধিনায়ক। জন্ম হলো ফুটবল ক্লাব বার্সেলোনার।
একটা টেবিল আর কয়েকটা চেয়ার দিয়ে সাজানো সোল জিমনেসিয়ামের ছোট্ট সেই রুমে যে বার্সেলোনার জন্ম হয়েছিল সেদিন, কাল ছিল সেই ক্লাবের ১১৪তম জন্মদিন। শিরোপার হিসাবে যারা এখন স্পেনের সবচেয়ে সফল ফুটবল ক্লাব, আয়ে ইউরোপের দ্বিতীয় ধনাঢ্য।
‘ক্লাবের চেয়েও বেশি কিছু’—স্লোগানটাকে মূলমন্ত্র করে নেওয়া বার্সেলোনার জন্মদিন ঘিরে ন্যু ক্যাম্পে কাল দিনভর উৎসব হয়েছে। তবে সেই উৎসবের ডামাডোলে কোচ জেরার্ডো মার্টিনো আর তাঁর খেলোয়াড়েরা ভুলে যাচ্ছেন না আসল দায়িত্ব। আগামীকালই লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে হবে। এই মৌসুমে টানা ২০ ম্যাচের পর জয়রথ থেমেছে সেদিন আমস্টারডামে, চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে হারে। তবে লা লিগায় এখনো অপরাজিতই আছে মার্টিনোর দল এবং সেই রেকর্ডটা ধরে রাখতে প্রতিজ্ঞ মিডফিল্ডার জাভি, ‘আয়াক্সের বিপক্ষে আমাদের খেলায় যে গভীরতার অভাবটুকু ছিল সেটা পূরণ করতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
এই চাওয়া এবং বাস্তবতার মধ্যে অবশ্য কিছুটা ফারাক আছে। চোটের কারণে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি নেই। সান মামেসে একই কারণে থাকতে পারবেন না ভিক্টর ভালদেস, দানি আলভেস, জর্ডি আলবা ও আদ্রিয়ানোও। বার্সেলোনার এই দুর্বলতার সুযোগটাই নিতে চান বিলবাও স্ট্রাইকার আরিৎজ আদুরিজ, ‘ওরা বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেখি, আমরা ওদের অনুপস্থিতির সুযোগটা নিতে পারি কি না।’
বার্সেলোনার এক দিন আগেই আজ ভ্যালাদোলিদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। চোট ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলতে না দিলেও গ্যালাতাসারাইকে চ্যাম্পিয়নস লিগে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ধারণা করা হচ্ছে, আজও রোনালদোকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না রিয়াল। তবে গত ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ গোল দেওয়া রিয়ালের জয় তাতে মনে হয় না আটকাবে। ওয়েবসাইট।