উৎসবের আমেজে শুরু জাতীয় ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর বাদক দল তখনো বাজিয়ে যাচ্ছিল, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে...’। বেলুনের থোকা নিয়ে ছোটাছুটিতে ব্যস্ত দেখা গেল ফেডারেশন কর্মকর্তাদের। পল্টন ভলিবল স্টেডিয়ামে ওয়ালটন জাতীয় ভলিবলের উদ্বোধনী দিনে কাল ছিল উৎসবের আমেজ। ছেলেদের বিভাগে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ পুলিশ ও বিমানবাহিনী। মেয়েদের বিভাগে জিতেছে আনসার ও ভিডিপি।কাল পুরুষদের প্রথম ম্যাচে পুলিশ ৩-২ সেটে খুলনাকে, বিমানবাহিনী ৩-০ সেটে সাতক্ষীরাকে হারিয়েছে। মেয়েদের খেলায় রাজশাহীকে ৩-০ সেটে হারিয়েছে আনসার ও ভিডিপি। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।