উৎসবের আমেজে শুরু স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের ছেলেমেয়েদের চিৎকার ও উল্লাসধ্বনি শুনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের অনেকেই কাল বাড়তি আগ্রহ নিয়ে উঁকিঝুঁকি মারছিল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামের ভেতরে। কাল এখানেই শুরু হয়েছে পোলার আইসক্রিম ২০তম স্কুল হ্যান্ডবল। উদ্বোধনী দিনে বালিকা বিভাগে জয় পেয়েছে স্কলাস্টিকা, ভিকারুননিসা নূন স্কুল ও অগ্রণী বালিকা উচ্চবিদ্যালয়। বালক বিভাগে জিতেছে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, বিএএফ শাহীন স্কুল। সকালে খেলা শুরু হয়ে যাওয়ার পর বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।