উৎসবের আলোয় গ্ল্যাডিয়েটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ঢাকা গ্ল্যাডিয়েটরস! দর্শকদের উল্লাস, আতশবাজির আলোকঝরনা, ডিজে মিউজিক∏সবই যেন তাদের জন্য উৎসর্গীকৃত! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরেকটি উৎসবের রাত কাটাল ঢাকা গ্ল্যাডিয়েটরস।প্রথম বিপিএলের মতো দ্বিতীয় বিপিএলেও ট্রফি উঁচিয়ে ধরা অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেলনে একজন রসিকতা করে প্রশ্ন করলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি আর আপনিই বোধ হয় সবচেয়ে সফল অধিনায়ক। হাসতে হাসতে মাশরাফির পাল্টা রসিকতা, Èধোনি আন্তর্জাতিক ক্রিকেটে সফল। আর আমি আন্তর্জাতিক ক্রিকেটে কিছুই করতে পারিনি। আমার মনে হয়, ধোনিই বেশি সফল।' কথাটা ভুল নয়। তবে এটাও ঠিক, বিপিএলে এখন পর্যন্ত মাশরাফির ধারেকাছে নেই কোনো অধিনায়ক।মাশরাফি নিজে অবশ্য কৃতিত্বটা ভাগ করে দিলেন দলের সব খেলোয়াড় আর ফর্্যাঞ্চাইজির মালিকদের, Èআমাদের সবাই ধারাবাহিক পারফরম্যান্স করেছে। ফাইনালে বিজয়কে (এনামুল হক) তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর পরও ভালো খেলেছে সে। এ ছাড়া চার দিনের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা মোশাররফ-সাকলায়েন সজীব ভালো ভূমিকা রেখেছে।' ফর্্যাঞ্চাইজিদের কথাও বললেন আলাদা করে, Èশুরু থেকেই আমাদের মালিকপক্ষের পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়া। চ্যাম্পিয়ন হওয়ার মতোই ভালো একটা দল গড়েছেন তঁারা।'কাগজে-কলমে দলটা এতই শক্তিশালী ছিল যে, শুরু থেকেই শিরোপা ধরে রাখার লক্ষ্য ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের। Èআগেরবার লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনালে আজমল-আফ্রিদি আসার পর আমাদের শক্তি বেড়ে গিয়েছিল। কিন্তু এবার শুরু থেকেই আমরা ব্যালান্সড দল ছিলাম।'তারকার দু্যতি ছড়ানো দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাড়তি আলোও ছিল তঁাদের ওপর। তার পরও অধিনায়কের সঙ্গে বিরোধে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছিল ঢাকা। শিরোপা ধরে রাখার রাতে সেটাকে মাশরাফি দেখেছেন পেশাদার দৃষ্টিতে, Èআমরা সবাই পেশাদার খেলোয়াড়। এ রকম অনেক কিছুর মধ্য দিয়েই আমাদের যেতে হয়। তা ছাড়া দলের সব খেলোয়াড় আমাকে অনেক সাহায্য করেছে।'টিম স্পিরিট কম ছিল না চিটাগং কিংসেরও। প্রথম পঁাচ ম্যাচে একটি মাত্র ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা তারই সেৌজন্যেই। তবু পাওয়া হলো না বিপিএলের প্রথম শিরোপার স্বাদ। ফাইনালে সম্ভাবনা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে না পারার কারণ হিসেবে অধিনায়ক মাহমুদউল্লাহ সামনে এনেছেন ওরাম আর কুপারের ইনজুরিকে, Èআমাদের দুজন বিদেশি খেলোয়াড় ইনজুরিতে ছিল। কুপার আর ওরামের ইনজুরির কারণে প্রথম একাদশ কাল রাতেই অনেকটা ঠিক হয়ে গিয়েছিল।' ওরাম-কুপারের ইনজুরির কারণে চিটাগং কিংস শেষ মুহূর্তে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে শিহান জয়াসুরিয়া ও দিলহারা লোকুহেটিগেকে।ঢাকার দেওয়া ১৭৩ রানের লক্ষ্যটাকে শুরুতে অতিক্রমযোগ্য মনে হয়েছিল মাহমুদউল্লাহর কাছে। কিন্তু ৬৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর যেন সবই শেষ। সঙ্গে সাকিব-আশরাফুলদের বারবার নতুন জীবন দেওয়াটাকেও ব্যর্থতার ময়নাতদনে্ত যোগ করেছেন চিটাগং কিংস অধিনায়ক, Èআমাদের ফিল্ডিংটা আরও ভালো হওয়া উচিত ছিল। সাকিব আউটের সুযোগ দিয়েছিল। আশরাফুলও লাইফ পেয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এ রকম বাজে ফিল্ডিং হলে ফেরাটা কঠিন হয়।'