উৎসবের রাতে সাও পাওলোর শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার রাতটি ছিল সাও পাওলোর উৎসবের রাত। স্থানীয় ক্লাব পালমেইরাসের ব্রাজিলিয়ান কাপ জেতার আনন্দে মেতে উঠেছিল পুরো শহর। কিন্তু সকাল হতে না হতেই শোকের চাদর ঢেকে দিল সাও পাওলোকে। ফুটবল উৎসবের সুযোগ নেওয়া দুর্বৃত্তদের গুলিতে যে প্রাণ হারিয়েছেন আটজন। না, পরাজয়ের প্রতিশোধ নিতে কেউ হামলা করেনি। পুরোনো শত্রুকে ঘায়েল করার জন্যই এই হামলা। মোটরবাইক ও গাড়িতে করে শহরের ওসাকো এলাকার বিভিন্ন স্থানে হামলা করে ছদ্মবেশী ঘাতকেরা। ওসাকো এলাকাটা পরিচিত মাদকের আখড়া হিসেবে। এএফপি।সাও পাওলো পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবল-সমর্থকদের বাজি ফোটানোর শব্দটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে হত্যাকারীরা। বাজির শব্দে একাকার হয়ে গিয়েছিল গুলির শব্দ।