উৎসবের সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশদের বাড়াবাড়ি রকমের পানাসক্তির কথা জানাই। তবে লর্ডসে এবার বিয়ার উৎসবই হয়ে যাচ্ছে। লর্ডস টেস্টের পাঁচ দিনে দর্শকেরা কম করে হলেও ৬০ হাজার পাইন্ট বিয়ার এবং ১২ হাজার বোতল শ্যাম্পেন সাবাড় করে দেবে বলে খবর। কদিন আগে অ্যান্ডি মারের উইম্বলডন জয় এবং ট্রেন্ট ব্রিজ টেস্টে জিতে অ্যালিস্টার কুকদের এগিয়ে যাওয়া, দুইয়ে মিলে ইংলিশদের ক্রীড়া উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। তুফানটা যাবে বিয়ারের ওপর দিয়ে। তাতে কর্তৃপক্ষের কোষাগার বেশ ফুলেফেঁপেই উঠবে। ওয়েবসাইট