উৎসে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

মেলবোর্ন ছেড়ে যাচ্ছেন যখন, এক বুক ব্যথা জমে আছে। কীভাবে কমবে সে কষ্ট, কোথায় গেলে একটু শান্তি পাবেন নোভাক জোকোভিচ! মনশ্চক্ষে ভেসে উঠল বেলগ্রেডের সেই বাড়ি, টেনিস কোর্ট আর ছোটবেলার বন্ধুদের মুখগুলো। আর কিছু না ভেবে সেদিকেই উড়াল দিলেন জোকোভিচ।
খুব বেশিদিন ছিলেন না। থাকার উপায় ছিল না আসলে। কিন্তু প্রিয় শহর, চেনা মুখ আর ছেলেবেলার স্মৃতিগুলো ফিরে এসে তাঁকে এক ঝটকায় ভুলিয়ে দিল অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্তানিস্লাস ভাভরিঙ্কার কাছে হারের বেদনা। বন্ধুদের সঙ্গে র‌্যাকেট হাতে নামলেন ছেলেবেলার সেই টেনিস কোর্টে, চার বছর বয়সে যেখান থেকে শুরু হয়েছিল টেনিস স্বপ্নযাত্রার। ফিরে গিয়ে যখন আবার দুবাই ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এ যেন অন্য এক জোকোভিচ! হারের ক্ষত তো শুকিয়ে গেছেই, আবার টগবগ করছেন আত্মবিশ্বাসেও, ‘আমি আমার বেড়ে ওঠার সময়টাতে ফিরে গিয়েছিলাম। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। এটা যে আমাকে কী পরিমাণ হূদয়ের খোরাক দিয়েছে, বোঝাতে পারব না। অনেক প্রাণশক্তি নিয়ে ফিরে এসেছি, আশা করছি, এই প্রাণশক্তি কোর্টে দেখাতে পারব।’
দুবাই ওপেনে পঞ্চম শিরোপাটা হয়তো হাতছানি দিয়ে ডাকছে জোকোভিচকে! এএফপি।