উড়ন্ত পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনানের এই গানের তালে তালে এরই মধ্যে মেতে উঠেছে সারা পৃথিবী। সোমালিয়ার মোগাদিসুতে জন্ম নেওয়া আফ্রিকান-কানাডিয়ান গায়ক কেনানের দারুণ জনপ্রিয় ‘ওয়েভিন ফ্লাগ’ নামের গানটিকে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘শিরোনাম-সংগীত’ হিসেবে। এই গানটি বিশ্বকাপ ট্রফির বিশ্বপরিক্রমায় নানাভাবে ব্যবহূত হয়েছে, ব্যবহূত হবে বিশ্বকাপজুড়েই। বিশ্বকাপ উপলক্ষে কথা কিছু পরিবর্তন-পরিমার্জন করে নতুন করে রেকর্ড করা গানটির অনুবাদ করেছেন সাজ্জাদ শরিফওওওওওওওওও উওওওওওওওওআমাকে দাও মুক্তি, দাও আগুন, দাও যুক্তি, তুলে নাও আমাকে ওপরেবিজয়ীদের দেখো, এ মাঠ নাও, আমাদের ঐক্যে বাঁধো, জাগিয়ে দাও গর্বেযাচ্ছে মুছে পেছনটান, পথের পরে পথে জাগছে উঁচিয়ে ওঠা মাথা,ঘিরে ধরছে মহোত্সব, চতুর্দিকে মিলেছে আজ নানা রঙের জাতিচিরন্তন গান গাইছে তরুণদল, সূর্যতলে গেয়ে উঠছে গানঅপূর্ব এ খেলায় এসো মাতিদিনের শেষে হাত মিলিয়ে থাকি।আমরা সবাই বলিআমার যবে বয়স হবে সবল আরও হবডাকবে লোকে মুক্তি বলে, হাওয়ায় ওড়া নিশান যেন আমিআবার ফিরে যাবে এ সবকিছু (চার বার)আমার যবে বয়স হবে সবল হব আরওডাকবে লোকে মুক্তি বলেহাওয়ায় ওড়া নিশান যেন আমিআবার ফিরে যাবে এ সবকিছু (চার বার)উওওওওও ওহোহোহো হোহোহোহোহোপ্রত্যেকেই গাইবে এই গানউওওওওও ওহোহোহোহোসবাই মিলে গাইব এই গান