উড়ে এল ঘোড়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ডি জেনিরোর রাস্তায় ঘোড়ার সারি দেখে অনেকেরই নিশ্চয়ই ভুরু কুঁচকে গেছে। শহরে এত ঘোড়া কেন? সেগুলো কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছে? আসলে অলিম্পিক উপলক্ষে এই ঘোড়ারা ব্রাজিলে ‘বেড়াতে’ এসেছে। ইকুয়েস্ট্রিয়ান নামের একটা ইভেন্টের মূল কুশীলবই ঘোড়া, সে জন্য সরাসরি লন্ডন থেকে উড়িয়ে আনা হয়েছে ঘোড়াগুলোকে। এমিরেটসের বোয়িং ৭৭৭-এ প্রথমে সেগুলো যাত্রা শুরু করেছে লন্ডন থেকে। মধ্যরাতে রিও বিমানবন্দরে নামার পর সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে প্রতিযোগিতার ভেন্যু ডিওডোরোতে। প্রথম দফায় ঘোড়াগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ব্রাজিল, জাপান, ইতালি ও চীনের হয়ে। অন্য ঘোড়াগুলো আসবে বেলজিয়ামের লিয়েগে ও যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে। সব মিলিয়ে ৪৩টি দেশের মোট ২০০টি ঘোড়া প্রতিদ্বন্দ্বিতা করছে রিও অলিম্পিকে। রয়টার্স।