উড়ে গেল ‘এ’ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টি দলগুলোর পথে হাঁটেনি ইংল্যান্ড লায়ন্স। নামিয়েছে শক্তিশালী দলই। আর সেই দল রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’কে। ব্রিস্টলে অধিনায়ক লুক রাইট ও গ্যারি ব্যালান্সের ঝোড়ো সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৫৩ রানের পাহাড় গড়ে লায়ন্স। পরে বাংলাদেশ ‘এ’ দলকে শেষ করে দিয়েছে মাত্র ১৫১ রানেই। কাউন্টি দলগুলোর বিপক্ষে টানা পাঁচ ম্যাচ হারার পর এই ম্যাচে পরাজয় ২০২ রানে।৩০ ওভার পর্যন্ত লায়ন্সকে মোটামুটি নিয়ন্ত্রণেই রাখতে পেরেছিলেন ‘এ’ দলের বোলাররা। রান ছিল তখন ৩ উইকেটে ১১৮। রাইট-ব্যালান্সের ব্যাটিং-ঝড়ে পরের ১০ ওভারে আসে ১০০, শেষ ১০ ওভারে ১৩৫! ৫১ বলে সেঞ্চুরি করা রাইট ৬৮ বলে ১৪৩ রান করে অপরাজিত ছিলেন, যাতে ছিল ১১টি চার ও ১০টি ছয়। ৬০ বলে ফিফটি ছোঁয়া ব্যালান্স পরের ফিফটি করেছেন ২২ বলে। শেষ পর্যন্ত ৮৯ বলে ১১৫।দ্বিতীয় বলেই এনামুলকে হারিয়েছে ‘এ’ দল। এর পরও আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড লায়ন্স: ৫০ ওভারে ৩৫৩/৪ (রাইট ১৪৩*, ব্যালান্স ১১৫, টেলর ৪০; সোহাগ ০/৪৯, রুবেল ০/৬৪, আল আমিন ২/৬৯, রবিউল ১/৭৫, সানি ০/৫২, নাঈম ১/১৫, মমিনুল ০/২৪)। বাংলাদেশ ‘এ’: ৪৭ ওভারে ১৫১ (এনামুল ০, জহুরুল ৩৬, মার্শাল ২৮, শামসুর ১৯, মমিনুল ২৫, নাঈম ১২, সানি ১১, সোহাগ ৫, রবিউল ১, রুবেল ১*, আল আমিন ০; ব্রিগস ২/৩৭, রাইট ২/৫, কারবেরি ২/২, স্টোকস ১/১৫, উইলে ১/২৭, ওভারটন ১/২৯, রানকিন ১/৩৪)।ফল: ইংল্যান্ড লায়ন্স ২০২ রানে জয়ী।