উয়েফা কোচিং কোর্সে মারুফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কোনো ফুটবল কোচের কাছে উয়েফার কোচিং সনদ স্বপ্নের মতো একটা ব্যাপার। নিজের সেই স্বপ্ন এবার পূরণ করতে যাচ্ছেন এএফসির ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হক। শেখ রাসেলের এই কোচ ৭-১২ নভেম্বর ম্যানচেস্টারে উয়েফা ‘এ’ লাইসেন্স প্রিপারেটরি কোর্স করবেন। এরপর উয়েফা ‘এ’ লাইসেন্সের মূল কোর্স করবেন, যার তিন সপ্তাহব্যাপী প্রথম ধাপটি হবে আগামী মে মাসে। জুনে দুই সপ্তাহের দ্বিতীয় ও শেষ ধাপ।মারুফ জানালেন, গত বছর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ইন্টারন্যাশনাল কোচিং লাইসেন্স (উয়েফা ‘বি’ লাইসেন্সের সমতুল্য) করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা গৃহীত হয়নি, উপরন্তু পৌনে চার লাখ টাকার ‘ফি’ও ফেরত পাননি। এবার তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে উয়েফা ‘এ’ লাইসেন্স কোর্স করার সুযোগ দিয়েছে এফএ। এ জন্য শুধু ফি-ই লাগবে ৯ লাখ টাকার মতো।