প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৩৯-এ পা দিচ্ছেন শচীন টেন্ডুলকার। আর কত দিন খেলবেন কে বলবে? তবে ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ডটি নিজের দখলে নিতে হলে আরও তিন বছর খেলতে হবে ‘বিস্ময়বালক’ টেন্ডুলকারকে। তাঁর চেয়ে বেশি বয়সে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ১০ ক্রিকেটার। ভারতের সবচেয়ে বয়সী ক্রিকেটার হলেন ভিনু মানকড়। ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার দিন এই অলরাউন্ডারের বয়স ছিল ৪১ বছর ৩০০ দিন। এরপর আছেন লালা অমরনাথ (৪১ বছর ৯২ দিন), রুস্তমজি জামশেদজি (৪১-২৭), সিকে নাইডু (৪০-২৮৯), কোটার রামস্বামী (৪০-৬০), বিজয় মার্চেন্ট (৪০-২১), হেমু অধিকারী (৩৯-১৯০), আমির এলাহী (৩৯-১০২), মহিন্দর অমরনাথ (৩৯-৩৬) ও রাহুল দ্রাবিড় (৩৯-১৩)। তাঁদের মধ্যে জামশেদজি জীবনের একমাত্র টেস্টটি খেলেছেন ৪০ ছাড়িয়ে।